কুরআনের ১০০ জন হাফেজকে সংবর্ধনা দিল চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখা ছাত্রশিবির

মোঃ রনি রজব : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখা আয়োজিত হাফেজে কুরআন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৭মার্চ)সকাল ১০ টায় রহনপুর কামিল মাদ্রাসায় ভোলাহাট, গোমস্তাপুর, নাচোল উপজেলার ১০০ জন হাফেজকে সংবর্ধনা প্রদান করেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখা সভাপতি মোঃ সালাউদ্দিন সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের ইসলামীর সেক্রেটারী অধ্যাপক মাওলানা আবু বকর।সেক্রেটারি মোঃ আব্দুল্লাহ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতে সহকারী সেক্রেটারি চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনের এমপি পদপ্রার্থী ডাঃ মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আব্দুর রাকিবসহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ। সভাপতি মোঃ সালাউদ্দিন সোহাগ বলেন, মহা গ্রন্থ আল কুরআনের হাফেজদের নিয়ে সংবর্ধনার আয়োজন করতে পেরে আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। রাসুল (সা.)বলেছেন কুরআন তিলাওয়াতকারীরা আল্লাহর পরিজন এবং তার বিশেষ বান্দা।আগামীর বাংলাদেশ কে সন্ত্রাস, দূর্নীতি এবং সকল প্রকার অন্যয় থেকে মুক্ত করে ইনসাফপূর্ন আদর্শের ভিত্তিতে গড়তে হলে অবশ্যই কুরআন প্রেমীদের সমাজ গড়ার কাজে এগিয়ে আসতে হবে। আমরা বিশ্বাস করি, কুরআন প্রেমিরা সচেতন ভাবে এই পথে এগিয়ে আসলেই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হিসেবে পরিগণিত হবে ইনশাআল্লাহ।’

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031