ভোলাহাটে শ্রমিক কল্যান ফেডারেশনের স্বাধীনতা দিবস ইফতার মাহফিলল অনুষ্ঠিত

মোঃ রনি রজব : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) কলেজ মোড়স্থল দলীয় কার্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল হয়। আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আলী হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মোঃ মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ গোলাম কবির গোলাপ, জেলা শ্রমিক ফেডারেশনের সহ -সভাপতি অধ্যাপক ইব্রাহিম খলিল, উপজেলা জামায়াতে আমির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মাওলানা মোহাম্মদ শামসুজ্জামান আলকাশ,জামায়াতের বাইতুলমাল সম্পাদক ক্বারী মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন। উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি সাইদুর রহমান, সদর ইউপি সদস্য আকতারুল ইসলাম,কোষাধাক্ষ আব্দুর জব্বার, সাংগঠনিক সম্পাদক একরামুল হকসহ অন্যরা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031