জীবননগরে মৃত ছাত্রদল নেতা সুমনের পরিবারের পাশে জেলা বিএনপি সভাপতি বাবু খান

মোঃ মুনাইম হোসেন : চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হাসান খান বাবু জীবননগরের প্রয়াত ছাত্রদল নেতা মুন্সী সুমনের পরিবারের খোঁজখবর নিয়েছেন। বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় তিনি সুমনের গ্রামের বাড়ি, নারায়ণপুরে যান এবং তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এ সময় বাবু খান পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং দুঃসময়ে বিএনপি পরিবার তাদের পাশে থাকবে বলে আশ্বাস দেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাজাহান কবির, সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দিন ময়েন, পৌর বিএনপির ২নং ওয়ার্ড সভাপতি মো. আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক কালাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. শাহাজান আলী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. আব্দুল হামিদ, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম রফা, সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আজমত আলী, যুবদল নেতা আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. সুজন খন্দকার, সদস্য মো. তৌফিকুজ্জামান শ্রাবণসহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা-কর্মী। স্থানীয় নেতাকর্মীরা মুন্সী সুমনের পরিবারের প্রতি সহমর্মিতা জানান এবং প্রয়োজনে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031