ভোলাহাটে ছাত্রশিবিরের তাফসীর পাঠ প্রতিযোগিতা

মোঃ রনি রজব : চাঁপাইনবাবগঞ্জের ভোলা হাট উপজেলায় তাফসীর পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) ভোলাহাট মোহবুল্লাহ কলেজে ভোলাহাট উপজেলার শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতার পরীক্ষা অনুষ্ঠিত হয়। সাধারণত শিক্ষার্থীদের মাঝে মহগ্রন্থ আল কুরআনের চর্চা ও জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে “তাফসীর পাঠ প্রতিযোগিতা -২০২৫ এর আয়োজন করে বাংলাদেশ ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখা।জানা যায়, পবিত্র মাহে রমজান উপলক্ষে কুরআনের ৩০ তম পারার তাফীমুল ১৯ তম খন্ডের তাফসীল পাঠ প্রতিযোগিতায় অংশ নিতে রেজিস্ট্রেশনের আহবান করে ছাত্রশিবির।এ প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার সভাপতি মোঃ সালাউদ্দিন সোহাগ বলেন, পবিত্র রমাদান ব্যক্তি নিজেকে প্রশিক্ষিত করার ও অবারিত সম্ভাবনা নিয়ে উপস্থিত হয়। ছাত্রশিবিরের ভিশন হচ্ছে, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে, সৎ,দক্ষ দেশ প্রেমিক নাগরিক তৈরি। আর একজন শিক্ষার্থী সেই গুণগত পরিবর্তন সাধনের লক্ষ্যকে সামনে রেখেই ছাত্রশিবি এই আয়োজন করেছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার পূর্ব শাখার মোট পাঁচ শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ৫০ জন বিজয়ীকে অর্থ, সনদ ও ক্রেস্ট দেওয়া হবে বলে তিনি জানান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031