কুরআনের আইন ছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব নয় -ডাঃ ফজলুর রহমান সাঈদ

মোঃ আল আমিন : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ বলেছেন, কুরআনের আইন ছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। ২৫ মার্চ ২৪ রমজান (মঙ্গলবার) জয়পুরহাট শহর জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জয়পুরহাট শহর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা সাইদুর রহমান এর সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে ডাঃ ফজলুর রহমান সাঈদ বলেন, দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদকে বিদায় দিয়ে যখন একটি নতুন বাংলাদেশের যাত্রা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তখনই নতুনরূপে আধিপত্যবাদ বিস্তারের অপচেষ্টা চালাচ্ছে। এমনকি ইসলামী শক্তিকে আলাদা করারও ষড়যন্ত্র চলছে। তিনি আরও বলেন, আবু সাঈদ, মীর মুগ্ধসহ জুলাই আন্দোলনের শহীদরা আমাদেরকে দেখিয়ে গেছে জীবন দিয়ে হলেও এদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু কুরআনের আইন ছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই রাষ্ট্রের প্রতিটি স্তরে আল-কুরআনের বিধান কায়েমের জন্য তিনি মাহে রমযানের শিক্ষা কাজে লাগিয়ে সকলকে এগিয়ে আসার আহবান জানান। আলোচনা সভা ও ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল,জেলা সহকারী সেক্রেটারী মুহাঃ হাসিবুল আলম লিটন ও এড.মামুনুর রশীদ, জয়পুরহাট এর জিপি এড. সালামত আলী,পিপি এড.শাহানুর আলম শাহীন,জেলা বারের সভাপতি এড.রফিকুল আলম তরুন, জয়পুরহাট শহর বি এন পির সাধারণ সম্পাদক মোঃ আবু রায়হান উজ্জ্বল প্রধান,জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রাশেদ মোবারক জুয়েল,জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান,পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারমান মোঃ মোস্তাফিজুর রহমান,২০২৪ গণ অভ্যত্থানের জয়পুরহাটের প্রথম শহীদ নজিবুল বাশার বিশালের গর্বিত বাবা মজিদুল হক,পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম প্রমুখ। এছারাও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জয়পুরহাটের পুলিশ সুপার আব্দুল ওয়াহাব,জয়পুরহাট,জেলা প্রশাসকের প্রতিনিধি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগন,জয়পুরহাট সুগার মিলের এমডি,রাজনৈতিক নেতৃবৃন্দ,ডাক্তার,আইনজীবি,  শিক্ষাবিদ,সাংবাদিক,শিল্পপতি,আলেম-ওলামা,ইমাম,ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবি মহল,সুধিজন সহ প্রায় ৬ শতাধিক বিশিষ্ট নাগরিক অংশ গ্রহন করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031