উলিপুরে ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গনের তান্ডব ভাঙ্গন রোধে নেই কোন উদ্যোগ

রুহুল আমিন রুকু : ব্রম্মপুত্রের নদীর ভয়াবহ ভাঙ্গনে পুরাতন বসতভিটা, আবাদি জমি, বিলীন হচ্ছে ।হুমকির মুখে পড়েছে প্রায় শতাধিক পরিবার বসতভিটা আবাদি জমি। বুধবার ২৬ মার্চ ২০২৫ ইং বিকেলে সরেজমিনে জানা গেছে, কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আকেল মামুদ রসুলপুর রাস্তা সংলগ্ন ব্রম্মপুত্রের ভয়াবহ ভাঙ্গনের তান্ডব গত ৫ দিনে প্রায়১০ টি পরিবারের পুরাতন বসতভিটা পারিবারিক কবরস্থান গাছপালা, আবাদি জমি বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে প্রায় শতাধিক পরিবারের বসত বাড়ি অনেকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে বসত বাড়ি । অনেকের আশ্রয়ের সন্ধান মিলছে না। মানবতা জীবন যাপন করছেন ভাঙ্গনের কবলিত এলাকার মানুষ । অসময়ে নদী ভাঙ্গন দেখা দেওয়ায় দিশেহারা হয়ে পড়ছে ভুক্তভোগী অনেক পরিবার । ভাঙ্গন রোধে স্থায়ী সমাধান বা পূর্ণবাসনের নেই কোন ব্যবস্থা। স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম আব্দুল বারেক, আব্দুল কাদের , ইউনুস আলী , সেকেন্দার আলী , রতন সহ অনেকে জানান প্রতিবছর ব্রহ্মপুত্রের ভাঙ্গনে নিশ্চিহ্ন হয়ে গেছে এলাকা এখানে ভাঙ্গা গড়ার খেলা বাস্তবে ভাঙ্গন রোদে স্থায়ী কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বা পূর্ণবাসনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ইতিপূর্বে পানি উন্নয়ন বোর্ড থেকে বালুর বস্তা ফেলানো হলেও কেমন কোন কাজে লাগেনি। বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু মিয়া জানান ভাঙ্গনের শিকার হয়ে অসহায় ভাবে লোকগুলো জীবনযাপন করছেন আমি বিষয়টি কর্তৃপক্ষ নিকট অবগত করছি ।বরাদ্দ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031