মাগুরাতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর অভিযান অব্যাহত।

তৌহিদ : মাগুরা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয় কর্তৃক সদর উপজেলার নতুন বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়েছে। বুধবার ২৬ মার্চ বেলা ১১.০০টা থেকে ২.০০টা পর্যন্ত পরিচালিত অভিযানে মাছ, মুরগি, সবজি বাজার ও মুদিদোকান, কসমেটিক, তরমুজসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় মেসার্স ভাই ভাই স্টোর নামক প্রতিষ্ঠানে তদারকিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা, অস্বাস্থ্যকরভাবে বিভিন্ন খাদ্যপণ্য সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জনাব মানিক কুমার নন্দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৫১ ধারায় ৫,০০০ টাকা, মেসার্স সঞ্চয় স্টোরের মালিক মো: সৌরভ শেখকে মুল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকর ভাবে খাদ্য পণ্য সংরক্ষণ করে বিক্রয়ের অপরাধে ৩৮ ও ৪৩ ধারায় ২,০০০ টাকা, মেসার্স জিত স্টোরের মালিক রনি রায়কে ৪৩ ধারায় ১,০০০ টাকা এবং মেসার্স হৃদয় চিকেন হাউজের মালিক মো: আলমগীর হোসেনকে পুর্বে নির্দেশনা দেয়া স্বত্তেও মুল্যতালিকা প্রদর্শন না করা ও ক্রয় ভাউচার সংরক্ষণ না করার অপরাধে ৩৮ ও ৪৫ ধারায় ২,০০০ টাকা জরিমানা করা হয় এবং সবাইকে ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়। অভিযানে ০৪ টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে মোট ১০,০০০টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে মাছ বাজার, অন্যান্য মুরগির বাজার, সবজি, তরমুজ কসমেটিকসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। ঈদের বাজারে কেউ যেন অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না করে সে বিষয়ে সতর্ক করা হয় এবং সবাইকে নির্দেশনা দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: রবিউল ইসলাম, শিক্ষার্থী প্রতিনিধি এবিএম নাসিম উজ্জামান ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে মত প্রকাশ করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলার সহকারী পরিচালক সজল আহমেদ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031