
তৌহিদ : মাগুরাতে মহম্মদপুর উপজেলায় হাতির চাপায় ভ্যান চালক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।জানা য়ায় যে, বুধবার ২৬ মার্চ সকালে মহম্মদপুর উপজেলার শ্যামনগর গ্রামে হাতির মাধ্যমে হাতির মাউথ চাঁদা তুলছিলো এমন সময় হাতিটি হঠাৎ অসুস্থ হয়ে রাস্তার পাশে ভ্যানের উপর গিয়ে পড়ে এতে ভ্যান চালক পড়ে গিয়ে প্রচন্ড ভয় পায় এবং ব্যাথা পায়। পরে তাকে চিকিৎসার জন্য মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। এদিকে হাতিটি ভ্যানের উপর থেকে রাস্তার উপর পড়ে গেলে পুরো রাস্তা ব্লক হয়ে যায়।পরে মাউথ সহ উৎসুক জনতা হাতিটি সরাতে গেলে দেখে যে হাতির কোন নড়াচড়া বা শ্বাস- প্রশ্বাস নাই। কিছুক্ষণ পরে সবাই নিশ্চিত হন যে হাতিটি মারা গেছে । এসময় রাস্তার দুই পাশে কিছু সময়ের জন্য প্রচুর যানবাহন আটকে পড়ে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত হাতিটিকে রাস্তা থেকে সরানোর কাজ চলছিলো। হাতির মৃত্যুতে হাতির মালিক খুবই মর্মাহত ও প্রচন্ড শোকে বিহ্বল। ঈদের আগে তার ও তার পরিবারের ব্যাপক ক্ষতি সাধিত হলো যা সহজে পুরনীয় নয়।










