কুমিল্লা আইনজীবী সমিতির নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্টকে শুভেচ্ছা ও অভিনন্দন

ইমদাদুল ইসলাম রনি : কুমিল্লা জেলা বার এসোসিয়েশন (২০২৫-২০২৬) নির্বাচনে সরকারি আইন কর্মকর্তা (জিপি অতিঃ) এডভোকেট মোঃ এরশাদুর রহমানকে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করায় বিজ্ঞ আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয় শুভেচ্ছা ও অভিনন্দন। এড.এরশাদুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় ব্যাচের মেধাবী ছাত্র। তিনি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা ময়নামতি-ইউনিয়ন কালাকচুয়া গ্রামে জন্ম লাভ করেন। তার পিতা মরহুম মাওঃ আবদুল ওহাব (ছোট হুজুর)। তিনি মাওঃ আব্দুল ওহাব (ছোট হুজুর) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং আর্তমানবতার সেবায় তিনি আন্তর্জাতিক সংস্থা বাংলােদশ রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন মেম্বার। বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল কুমিল্লার যুগ্ম সাধারন সম্পাদক। তিনি বিগত ৩০ বৎসর যাবৎ কুমিল্লা জেলা আইনজীবী সমিতিতে আইনজীবী হিসাবে সুনামের সাথে কাজ করে আসছেন। এডভোকেট মোঃ এরশাদুর রহমান বলেন- ন্যায় বিচার প্রতিষ্ঠা ও আইনের শাসন নিশ্চিত করার লক্ষ্যে নতুন যাত্রায় সকলের নিকট দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন- মেধা, সততা ও সাহসিকতার মাধ্যমে এই দায়িত্ব পালনপালন করবেন এবং জনগণের ন্যায় বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। নতুন দায়িত্ব পালনে সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে সকলের পাশে থাকবেন। তাছাড়া তিনি সরকারি সম্পদ, আমানত, জমি, জন অধিকার সুরক্ষায় এবং সামাজিক ও মানবিক কার্য্যক্রমে অবদান রাখবেন বলে সকলকে আশ্বস্ত করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031