সঠিক তথ্য জানার ওপর গুরুত্ব দিলেন পরিবেশ উপদেষ্টা

২৩ মার্চ ২০২৫: নতুন বাংলাদেশ গড়তে সঠিক তথ্য জানা জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রবিবার (২৩ মার্চ) বিকেলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (PIB)-এ আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, “গণমাধ্যমের দায়িত্ব সঠিক তথ্য তুলে ধরা। তবে অনেক ক্ষেত্রেই বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা সমাজে ভুল ধারণা তৈরি করছে।” পরিবেশ উপদেষ্টা জানান, কিছু সংবাদ শুধু ভিউ বাড়ানোর জন্য প্রকাশিত হয়, ফলে প্রকৃত সত্য আড়ালে থেকে যায়। তিনি গণমাধ্যমের মালিকানা ও সংবাদ পরিবেশনের নৈতিকতার দিকগুলো নিয়েও সচেতন থাকার আহ্বান জানান। মিডিয়া ইন দ্য এজ অব মিসইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন: চ্যালেঞ্জেস, রেসপনসিবিলিটিজ অ্যান্ড দ্য পাথ ফরোয়ার্ড ফর ডেভেলপমেন্ট” শীর্ষক সেমিনারে আরও বক্তব্য রাখেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর, ইউল্যাবের অধ্যাপক ড. দ্বীন মুহাম্মদ সুমন রহমান এবং অক্সফাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অশীষ দামলে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। সেমিনারে অংশ নেওয়া সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা সংবাদ পরিবেশনের নৈতিকতা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন। তারা বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন এবং সঠিক তথ্য প্রচারের আহ্বান জানান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031