লোহাগড়ায় নায়েব ইউনুস শেখের অপসারণের দাবিতে মানববন্ধন

মো : গোলাম কিবরিয়া : নড়াইলের লোহাগড়ার ভূমি সহকারী কর্মকর্তা (ভূমি নায়েব) ইউনুস শেখের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রতিবাদে আজ রবিবার (২৩ মার্চ) সকালে লোহাগড়া উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা এবং সাধারণ মানুষ এই মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন যে,ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) ইউনুস শেখ আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার আশ্রয়ে থেকে দীর্ঘদিন ধরে লোহাগড়ার সংখ্যালঘু ও সাধারণ মানুষের জমি অবৈধভাবে নিজের ও আত্মীয়-স্বজনের নামে লিখে নিয়েছেন। জমির নামজারি, পর্চা এবং খাজনা প্রদানের ক্ষেত্রে তিনি মোটা অঙ্কের ঘুষ গ্রহণ করতেন। স্থানীয়দের অভিযোগ, ইউনুস শেখ মাত্র ১১তম গ্রেডের একজন সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও তার আয় ও সম্পদের মধ্যে বিশাল অসঙ্গতি রয়েছে। মাত্র ৩২,২৪০ টাকা বেতনে চাকরি করেও তিনি কোটিপতি বনে গেছেন। তার নামে এবং বেনামে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে, যার মধ্যে রয়েছে মানববন্ধনে বক্তারা ইউনুস শেখের বিরুদ্ধে দ্রুত তদন্ত এবং কঠোর আইনানুগ ব্যবস্থার দাবি জানান। তারা বলেন, অবিলম্বে ভূমি সহকারী কর্মকর্তা (ভূমি নায়েব) ইউনুস শেখের অপসারণ এবং অবৈধভাবে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। এ সময় বক্তারা স্থানীয় প্রশাসনের উদ্দেশে বলেন, জনগণের দুর্ভোগ লাঘব এবং দুর্নীতির মূলোৎপাটনের জন্য ইউনুস শেখকে অবিলম্বে চাকরিচ্যুত করা হোক। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন পেশাজীবী সংগঠন, স্থানীয় জনগণ এবং সাধারণ জনগণ। তারা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031