গাজায় গণ’হ’ত্যার প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোরশেদ আলম : সারাদেশে অব্যাহত খুন, ধর্ষণ-নিপীড়ন বৃদ্ধি, আইনশৃঙ্খলার চরম অবনতি এবং গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুসঙ্গ দুর্গাপুর উপজেলা সংসদ। শনিবার (২২ মার্চ) সকালে ১১ টায়  প্রেসক্লাব মোড়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ  মিছিল বের হয়ে হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘরের সামনে গিয়ে শেষ হয়। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদের সভাপতি জহির রায়হানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার, নেত্রকোণা জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শামসুল আলম খান, উপজেলা যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি কবিরুল ইসলাম, রমজান আলী প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, দেশে ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে, মব সন্ত্রাস বৃদ্ধি পাচ্ছে, চাঁদাবাজি লুটপাট বৃদ্ধি পাচ্ছে। এছাড়া, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতায় গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হত্যাযজ্ঞ চলছে। এসবের প্রতিবাদে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031