ভূরুঙ্গামারী উপজেলায় রাস্তা পার হওয়ার সময় অটো রিক্সার ধাক্কায় মৃ’ত্যু

মোঃ জাকারিয়া হোসেন : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিজ বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় অটোর ধাক্কায় ফাতেমা বেগম (৬০) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। শনিবার (২২ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দরের লক্ষীমোড় নামক স্থানে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। মৃত ওই মহিলা দক্ষিণ ভরতেরছড়া গ্রামের হাবুল মিয়ার স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, বাড়ির সামনে রাস্তার ওপারে একজন পাগলি পানি খাইতে চাইলে ফাতেমা বেগম পানি নিয়ে রাস্তা পার হওয়ার সময় সোনাহাট থেকে ভূরুঙ্গামারীগামী একটি অটো ধাক্কা দেয়। ওই অটোর চাকার সাথে ফাতেমা বেগমের শাড়ির আঁচল পেঁচিয়ে রাস্তায় পরে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031