মণিরামপুরে পৌর বিএনপির ইফতার মাহফিল

আব্দুল্লাহ আল মামুন : দেশব্যাপী উপজেলা ও পৌরসভা পর্যায়ের মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির আলোকে মণিরামপুরে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল করেছে মণিরামপুর পৌর বিএনপির নেতৃবৃন্দ।মণিরামপুর পৌরসভার ৩নং মণিরামপুর ওয়ার্ড বিএনপির আয়োজনে২০ই রমযান শুক্রবার বাদ আসর থেকে উপজেলা বিএনপির কার্যালয় চত্বরে উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেনের নির্দেশনা মোতাবেক এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামরুল ইসলাম।উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অথিতি হিসাবে আগত ছিলেন মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। বিশেষ অথিতি হিসাবে আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মোঃ খায়রুল ইসলাম,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আঃ হাই,পৌর বিএনপির সহ-সভাপতি ফারুক হোসেন,পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোনায়েম হোসেন,পৌর যুবদলের আহব্বায়ক মোঃ আব্বাস আলী,শিক্ষক নাজমুল হক লিটন,যুবনেতা তুহিন হাসান,মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিনিধি দল সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ। মণিরামপুর থানা মসজিদের ঈমাম হাফেজ মফিজুর রহমানের পরিচালিত বিশেষ দোয়া ও ইফতার মাহফিলে মুসলিম উম্মার শান্তি কামনার মধ্য দিয়ে শেষ হয় ৩নং মণিরামপুর ওয়ার্ড বিএনপির এ আয়োজন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031