জামালগঞ্জে ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মো. শাহীন আলম : ফিলিস্তিনে অবৈধ ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে সুনামগঞ্জের জামালগঞ্জে তৌহিদী জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর জামালগঞ্জ উপজেলা পরিষদ গেইট থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জামালগঞ্জ ফেরীঘাটে এসে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা আলতাফুর রহমান এবং পরিচালনা করেন মাওলানা মাছরুফ আহমদ। এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা কাউসার আহমদ, মাওলানা আলী আকবর, মাওলানা মফিজুর রহমান আলাল, উপজেলা বিএনপির জামালগঞ্জ উত্তর ইউনিয়নের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আলী আক্কাস মুরাদ, আব্দুল্লাহ আল মামুন, আতিকুর রহমান, মাওলানা মতিউর রহমান, ক্বারী আব্দুল কুদ্দুস, হাফিজ আরিফুল ইসলাম রনি, মাওলানা তৌহিদুল ইসলাম ও ছাদিকুর রহমান স্বাধীন খাঁন প্রমুখ। বক্তারা ফিলিস্তিনে চলমান গণহত্যা ও মুসলিমদের ওপর নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তৌহিদী জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, কোনো বিবেকবান মানুষ এই ধরনের অমানবিকতা মেনে নিতে পারে না। বিক্ষোভ সমাবেশ থেকে অন্তবর্তীকালীন সরকারকে ইসরায়েলের সকল পণ্য বর্জনের আহ্বান জানানো হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031