মাগুরা জেলা প্রশাসক অহিদুল ইসলাম ঈদ উপহার নিয়ে আলোচিত আছিয়ার বাড়িতে

তৌহিদ : মাগুরায় দুলাভাই বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণ ও হত্যার শিকার বহুল আলোচিত সেই শিশু আছিয়ার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন মাগুরা জেলা প্রশাসক মোঃ ওহিদুল ইসলাম। শুক্রবার ২১ মার্চ বেলা ১১. ০০ টায় শিশুটির নিজ বাড়িতে গিয়ে পরিবারের সদস্যের সার্বিক খোজ খবর নেন তিনি। এসময় তিনি পরিবারটিকে ঈদ উপহার ও আর্থিক সহযোগিতা করেন। এ সময় তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী, উপজেলা পিআইও অফিসার মোঃ রুহোল আমিন, উপজেলা উপসহকারী প্রকৌশলী অমিতাভ সরকার প্রমুখ। জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম শিশুটির পরিবারের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের বলেন, আপনারা জানেন যে সেদিন থেকেই আমরা এটাকে নজর রাখছি আমরা পরিবারের সাথে যোগাযোগ রেখে চলে গেছিলাম সেই শুরু থেকে যেদিন থেকে আছিয়া হসপিটাল-এ ভর্তি হয়েছে। পরবর্তীতে আছিয়া যখন মারা গেল আছিয়ার লাশ নিয়ে আসা হল সেটাকে আমরা জেলা প্রশাসন আমরা সবসময়ই এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছি। এছাড়া আমাদের নির্দেশনা ছিল আমাদের যতগুলো ডিপার্টমেন্ট আছে আমাদের সমাজসেবা, মহিলা অধিদপ্তর আছে তারাও পরিবারটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে । ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সকল মসজিদে দুআর ব্যবস্থা করা হয়েছে। তারপরে সমাজসেবা অধিদপ্তর থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তার নিজস্ব তত্ত্বাবধানে শুরু থেকেই তার আহার্য বাবদ চাল দিয়েছে। এভাবে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছি। আজকেও আমি এসেছিলাম আমাদের ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তর থেকে এখানে আমরা ২৫ হাজার টাকার চেক দিয়েছি, ৩০ কেজি চাউল নিয়ে এসেছি, তার ঈদের জন্য ঈদ সামগ্রী নিয়ে আসছি। আর্থিকভাবে এই পরিবারটি যেন সচ্ছলভাবে চলতে পারে কোন রকম কোনোভাবে যেন সমস্যা না হয়। সেজন্য আমরা সার্বক্ষণিক অকিবহাল আছি। আপনারা জানেন যে ওর বাবা একটু মানসিক প্রতিবন্ধী। আমরা তাকে প্রতিবন্ধী কার্ডও করে দেয়ার চিন্তা-ভাবনা করেছি। যাতে স্থায়ীভাবে তার আর্থিক সমস্যার সমাধান হয়। আমরা জেলা প্রশাসন থেকে তার বিচারের সর্বোচ্চ চাই যে সর্বাধিক গুরুত্ব দিয়ে এই বিচার প্রক্রিয়াটা হবে সেটা আমরা আশাবাদ ব্যক্ত করছি। আমরা প্রত্যাশা রাখছি যে দ্রুত গতিতে তদন্ত কার্যক্রম শেষ হয়ে যাবে এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে একটি সুষ্ঠু বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি তৈরি হবে যেটা সারা বাংলাদেশের মানুষ দেখবে। আর সারা বিশ্ব দেখবে যে এই ধরনের অপরাধ করলে খুব দ্রুতার সাথে তার শাস্তি নিশ্চয়তা করা হয়। আমরা আশা রাখি এই প্রক্রিয়াটাও খুব অচিরেই আমরা দেখতে পাবো। এই পরিবারের সাথে আমরা আছি এবং থাকবো। সব সময় আমরা চেষ্টা করব এই পরিবারে যেন কোনো রকম কোনো সমস্যা না হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031