নান্দাইলে ইফতার মাহফিলে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গু’লি’বিদ্ধসহ আ’হত ১০

আবুল কালাম আজাদ : ময়মনসিংহের নান্দাইলে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় একজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। বুধবার (১৯ মার্চ ২০২৫) বিকেলে নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ মাঠে এ ঘটনা ঘটে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিকেলে বিএনপির দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে আমরা খবর পেয়েছি। তবে আমাদের কাছে আসেননি। সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031