আলমডাঙ্গায় আদর্শ শিক্ষক ফেডারেশনের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৯ মার্চ ২০২৫ (বুধবার): আদর্শ শিক্ষক ফেডারেশনের কার্যালয়ে আলমডাঙ্গা পৌর শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা পৌর শাখার সভাপতি মাওলানা আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ বিভাগের সদস্য, জেলা সমাজ কল্যাণ বিভাগের সভাপতি ও আলমডাঙ্গা পৌর শাখার তদারককারী আলতাফ হোসাইন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর। আপনারা ইসলামী আদর্শে বিশ্বাসী, তাই খুব সহজেই একামাতে দ্বীনের দায়িত্ব পালন করতে পারেন। দেশ ও জাতির কল্যাণে আপনাদের ভূমিকা রাখতে হবে।” তিনি আরও বলেন, “বাংলাদেশের সাধারণ মানুষ চায় দেশ কুরআনের আইন অনুযায়ী পরিচালিত হোক। এখন প্রয়োজন যোগ্য, আদর্শবান ও দক্ষ নেতৃত্ব, যা শিক্ষকরাই গড়ে তুলতে পারেন।” অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আলমডাঙ্গা পৌর সহকারী সেক্রেটারী আশকার আলি, কুমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আবদুল কাদের, মোশাররফ হোসেন ও সামছুল আরেফিন রিপন। আলোচনা সভা ও ইফতার মাহফিলে আলমডাঙ্গা পৌর শাখার শিক্ষক ইউনিটের সভাপতি, সেক্রেটারীসহ বিশিষ্ট শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031