পাঁচবিবি বালিঘাটা ইউনিয়ন বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় এই মাহফিলের আয়োজন করা হয়। বুধবার বিকালে নওদা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবাহান মহুড়ীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও দলকে শক্তিশালী করার লক্ষ্যে আলোচনা করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পাঁচবিবি থানা বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম ডালিম, সা: সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম মেম্বার, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, সাবেক ভিপি ছাত্রনেতা মোঃ সাইফুল ইসলাম পিন্টু, থানা কৃষক দলের আহ্বায়ক রাহিদ হোসেন, থানা ছাত্রদলের সভাপতি মোঃ ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি সহ অন্যান্য নেতৃবৃন্দ। সঞ্চালনা করেন,থানা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ জনাবুর রহমান জনি এবং বালিঘাটা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাবেক পল্লী বিদ্যুৎ পরিচালক মোঃ রেজাউল করিম মাস্টার। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031