বগুড়া শেরপুরে দ্বিতীয় ধাপে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বাড়ন্ত ষাঁড় গরু বিতরণ

সাগর কুমার সিং : সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ও উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল শেরপুর বগুড়া’র আয়োজনে সুফলভোগীদের মাঝে বাড়ন্ত ষাঁড় ও ১৫০কেজি করে দানাদার খাদ্য বিতরণ করা হয়। (বুধবার) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ চত্বরে ৫০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে বাড়ন্ত ষাঁড় বিতরণ করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নিয়ায কাযমীর রহমান এর সভাপতিত্বে উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আশিক খান। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ শেরপুর উপজেলা শাখার সভাপতি শ্রী স্বপন সিং, সাধারণ সম্পাদক হিরালাল সিং, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন বগুড়া জেলার সভাপতি শ্রীকান্ত মাহাতো, বাংলাদেশ আদিবাসী ফোরাম বগুড়া জেলা কমিটির সভাপতি বাসুদেব রায় বাগর্দী ও আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সাগর কুমার সিং প্রমুখ উল্লেখ্য গত ১৮ ফেব্রুয়ারি ২০২৫খ্রিঃ প্রথম ধাপে শেরপুর উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ৪৬টি বকনা বাছুর গরু বিতরণ ও আজ দ্বিতীয় দফায় বাড়ন্ত ষাঁড় ৫০টি বিতরণ করা হয়। শেরপুর উপজেলায় বাড়ন্ত ষাঁড় ও বকনা বাছুর দুই দফায় সর্বমোট ৯৬ সুফলভোগী পরিবারের মাঝে বিতরণ করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031