চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সন্মেলন।

এমরান হোসেন সোহাগ : নোয়াখালী জেলার চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সন্মেলন অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি আ্যডভোকেট তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মহিউদ্দিন হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী নুর হোসেন রিয়াজ। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শাহাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও শাহাপুর ইউনিয়ন পরিষদের আগামীর সম্ভাব্য চেয়ারম্যান পদ-পার্থী মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা আব্দুর রহমান, মাওলানা জাহাঙ্গীর আলম,মাওলানা নুরন নবী, যুব বিভাগের সভাপতি ফজলুল করীম, কামরুল হাসান সহ বিভিন্ন নেতৃবৃন্দ। উক্ত কর্মী সভায় মোঃ আল আমিন এর কুরআন তেলওয়াত এর মধ্যে দিয়ে শুরু হয়, এসময় উপস্থিত অতিথিগন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কর্মী সমর্থক বৃদ্ধির জন্য উপস্থিত সকলকে বিভিন্ন কার্যক্রম করার নির্দেশ প্রদান করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031