নোয়াখালীতে সৌদি প্রবাসী বিএনপি নেতার উদ্যেগে ইফতার ও খাদ্য বিতরণ

নোয়াখালীতে সৌদি আরব প্রবাসী বিএনপি নেতার উদ্যেগে ইফতার ও খাদ্য বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ (২ মার্চ) রবিবার সদর উপজেলার ৩নং নোয়ান্নই ইউনিয়নের ৪নং ওয়ার্ড রামকৃষ্ণপুর সর্দার বাড়ির বাসিন্দা ও উপজেলা বিএনপির ত্যাগী নেতা, বর্তমানে সৌদি আরব শাখা বিএনপি নেতা প্রবাসী জনাব মোঃ জয়নাল আবেদিন জনির ব্যাক্তিগত সহযোগিতায় ৪নং ওয়ার্ড রামকৃষ্ণপুরসহ ৩নং নোয়ান্নই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডর ১০০ হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে পবিত্র সিয়াম সাধনার মাসের উপহার ইফতার ও খাদ্য বিতরণ করা হয়েছে। উপস্থিত ছিলেন ৩নং নোয়ান্নই ইউনিয়ন বিএনপি যুগ্ম সম্পাদক ও জেলা সেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক ছালেহ উদ্দিন ভূঁইয়া মেম্বারসহ ৩নং নোয়ান্নই ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031