রাঙ্গামাটিতে মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে জেলা প্রশাসকের উদ্যোগে বিশেষ সভা অনুষ্ঠিত।

এম এস শ্রাবণ মাহমুদ : শনিবার(২’রা মার্চ)২৫ খ্রিঃ সকাল ১১ঃ০০ ঘটিকার সময় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্ল্যাহ’র সভাপতিত্বেঃ উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরানুল হক ভুইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাহমুদ খান, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা সহ শহরের বনরূপা, রিজার্ভবাজার, তবলছড়ি সহ বিভিন্ন বাজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্ল্যাহ বলেন, আসন্ন মাহে রমজান উপলক্ষে সরকারী নির্দেশনা মেনে চলার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যে যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের আন্তরিকভাবে কাজ করতে হবে। এছাড়াও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিসহ সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031