বারহাট্টায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে

ওমর ফারুক আহম্মদ বারহাট্টা : তোমার আমার বাংলাদেশে. ভোট দিব মিলে মিশে “এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনা বারহাট্টায় ০২ মার্চ-২০২৫ইং রবিবার জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা নির্বাচন কমিশন বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেন। শোভাযাত্রাটি বারহাট্টা উপজেলা পরিষদের প্রধান রাস্তা প্রদক্ষিণ করে বারহাট্টা অফিসার্স ক্লাবের সামনে এসে শেষ হয়। পরে অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা খবিরুল আহসান প্রধান অতিথির বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন প্রধান শিক্ষক অথিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজিজুল হক ফারুক আমাদের সময় বারহাট্টা উপজেলা প্রতিনিধি । রেজাউল করিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বারহাট্টা উপজেলা শাখার আহবায়ক কমিটির সম্মানিত সদস্য। মোঃ কামরুল ইসলাম বারহাট্টা উপজেলা মৎস্য কর্মকর্তা প্রমুখ। আলোচনা সভায় বারহাট্টা সরকারি কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বারহাট্টা উপজেলার নির্বাচন কর্মকর্তা সঞ্জীব কুমার সরকার আলোচনা সভার সঞ্চালনার
দায়িত্ব পালন করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031