পাইকগাছায় সচিব তৌহিদুর রহমান ফুলেল শুভেচছায় সিক্ত

এম জালাল উদ্দীন : পাইকগাছার কৃতিসন্তান সচিব মো. তৌহিদুর রহমান এর আগমন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। শুক্রবার সকালে পাইকগাছা সীমান্তবর্তী কাশিমনগরে পৌঁছালে শুভাকাঙ্খীরা অভ্যর্থনা জানান। পরবর্তীতে সরল বাসস্ট্যান্ড জিরো পয়েন্টে পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এসময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম ও ওসি মো. সবজেল হোসেন উপস্থিত ছিলেন। এসময়ে উপজেলা বিএনপি’র পক্ষ ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আসলাম পারভেজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌর আহ্বায়ক সেলিম রেজা লাকি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, মেছের আলী, সাবেক কাউন্সিলর এসএম ইমরান হোসেন, অ্যাড. সাইফুদ্দিন সুমন, হুরায়রা বাদশা, দিপংকর সরদার, রুস্তম, জামিনুর রহমান রানা প্রমুখ। জেলা ও উপজেলা জামায়াতের পক্ষে সংবর্ধনা দেওয়ার সময় জেলা নায়েবে আমীর মাও. গোলাম সারোয়ার, জেলা টিম সদস্য কাজী তামজীদ আলম, হাফেজ নূরে আলম সিদ্দিকী, পল্লী চিকিৎসক শফিকুল ইসলাম, মাও. আব্দুল হালিম, মোর্তজা জামান আলমগীর রুলু সহ বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন। এসময়ে বিভিন্ন সংগঠন সহ শুভাকাঙ্খীদের ফুলেল শুভেচছায় সিক্ত হন সচিব মোঃ তৌহিদুর রহমান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031