
আব্দুল্লাহ আল মামুন : ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মণিরামপুর ইসলামী আন্দোলনের কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। মাওলানা তৈয়েবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিক বিল্লাহ,আব্দুর রহিম, মণিরামপুর ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব ইবাদুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক হাফেজ শামছুদ্দিন আজাদী, ইসলামী যুব আন্দোলনের মণিরামপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা এমদাদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ডাক্তার আহসান হাবীব, সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ফারুক আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠানে বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন প্রধান অতিথি গাজী শহিদুল ইসলাম। ইসলামী শ্রমিক আন্দোলন মণিরামপুর উপজেলার নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব ইজ্জত আলী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ। দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আশিক বিল্লাহ।










