ভাষার মাসকে কেন্দ্র করে বন্ধু মহলের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মোঃ হানিফ বিন রফিক : মহান ভাষার মাস উপলক্ষে রক্তদানের কার্যক্রমকে সকলের মাঝে ছড়িতে দিতে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি, ঢাকা জেলা শাখার উদ্যোগে ২৯৮ তম ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। অদ্য মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ঢাকার উত্তর বাড্ডায় অবস্থিত নীলাচল স্কুল এন্ড কলেজ এবং অরবিট ইন্টারন্যাশনাল স্কুলে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির প্রতিষ্ঠাতা ও পরিচালক আনিসুজ্জামান নাহিদ। এসময় তিনি বলেন, “বহু মানুষ রক্তের গ্রুপ না জানার ফলে যেকোনো দুর্ঘটনায় জরুরি মুহুর্তে রক্ত পায় না। প্রতিটি মানুষের রক্তের গ্রুপ জেনে রাখা আবশ্যক। আজকের ক্যাম্পেইনের মাধ্যমে স্কুল শিক্ষার্থী এবং এলাকাবাসীকে সর্বোচ্চ সচেতনতার বার্তা আমরা ছড়িয়ে দিবো ইনশাআল্লাহ্।” উক্ত ক্যাম্পেইনে এলাকার বিশিষ্টজনসহ সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উক্ত ক্যম্পেইনে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির ১৬ জন স্বেচ্ছাসেবী সদস্যের সার্বিক পরিচালনায় প্রায় ২০০ জন শিক্ষার্থী ও বিভিন্ন বয়সীদের ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়েছে। সারাদেশব্যাপী বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি ইতোমধ্যে ২৯৮ টি ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করতে সক্ষম হয়েছে। সংগঠনটির সারাদেশে প্রায় সাড়ে ৩ হাজারের অধিক স্বেচ্ছাসেবী এবং ৮৯ টি সক্রিয় কমিটি রয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031