
লিমন : মাগুরার মহম্মদপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারী দুপুরে উপজেলার ধোয়াইল মদিনা মনোয়ারা তাহফিজিয়া নূরানী মাদ্রাসা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মাদ্রাসার মুফতি মওলানা মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও কাজী সালিমুল হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুস আলী সরদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তল্লাবাড়িয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, সমাজ সেবক ইদ্রিস আলী সরদার প্রমূখ। মাদ্রাসার মুফতি জাহিদুল ইসলাম জানান, আমাদের মাদ্রাসার তৃতীয় শ্রেনীর ১৩ জন শিক্ষার্থী এ প্রাস পেয়েছে এবং ১২৩ শিক্ষার্থীদের মধ্যে সকলই কৃতকার্য হয়েছে। এই নূরানী তালীমুল করআন বোর্ড চট্রগ্রাম বাংলাদেশ ১৩ জন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মননা স্মারক প্রদান করে সংবর্ধনা দিয়েছেন।










