১১৫ জন হাফেজ ছাত্রের পাগড়ী প্রদান উপলক্ষে ২দিন ব্যাপী দস্তারবন্দী মহাসম্মেলন ও মাহফিল অনুষ্ঠিত।

শফিকুল ইসলাম আলিফ : লালমনিরহাটের আদিতমারী উপজেলার কিসামত চরিতাবাড়ী ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান ” মাদরাসা জমিয়ত তা’লীমুল কুরআন ” কিসামত চরিতাবাড়ী মাদরাসার ১১৫ জন হাফেজ ছাত্রের পাগড়ী প্রদান উপলক্ষে ২ দিন ব্যাপী “দস্তারবন্দী মহাসম্মেলন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। গত রবি ও সোমবার (২৩ ও ২৪ ফেব্রুয়ারী) প্রত্যহ বাদ আসর হতে মাদরাসা ময়দানে অত্র মাদরাসার সভাপতি; ক্বারী আব্দুর রহিম সাহেব, ও জনাব, মো আব্দুল হাকিম সাহেবের সভাপতিত্বে দেশের অভ্যন্তরিন শায়খুল হাদীস উলামায়ে কেরামগন ওয়াজ ও নসীহত পেশ করেন।উল্লেখ্য, মাওলানা আব্দুল আওয়াল সাহেব দা. বা. খতিব; ডি আই টি জামে মসজিদ, মুহতামিম; হাজিপাড়া মাদরাসা, নারায়ণগঞ্জ। মুফতি মনির হুসাইন কাসেমী সাহেব দা. বা. মুহতামিম; জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা। মাওলানা আবু মুসা কাসেমী সাহেব দা. বা. শায়খুল হাদীস; জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা। মুফতি হাবীবুর রহমান আদীব সাহেব দা. বা. মুহাদ্দিস; মাদানীনগর মাদরাসা, ঢাকা। মাওলানা সিবগাতুল্লাহ নূর সাহেব দা. বা. মুহাদ্দিস; জামিয়া ইউনুসিয়া ও খতিব; বি বাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ। মাওলানা আসাদুল্লাহ সাহেব দা. বা. মুহাদ্দিস; হারবাইদ মাদরাসা, টঙ্গী গাজীপুর। মাওলানা নজরুল ইসলাম ফরায়েজী সাহেব দা. বা. মুহাদ্দিস; জামিয়া শারইয়্যাহ মালিবাগ, ঢাকা। মাওলানা আরশাদ ইদরীস সাহেব দা. বা. প্রমুখ। উক্ত দস্তারবন্দী মহাসম্মেলন ও ওয়াজ মাহফিলে আরজগুজার ছিলেন জমিয়ত তা’লীমুল কোরআন বাংলাদেশ এর পরিচালক ও বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর নির্বাহী সদস্য মাওলানা জয়নুল আবেদীন সাহেব দা. বা. পরিচালকঃ অত্র মাদরাসা। সার্বিক ব্যবস্থাপনায়ঃ মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে ক্বারী জামাল উদ্দীন সাহেব প্রধান শিক্ষক, অত্র মাদরাসা। সম্মেলনের ২য় দিন ১১৫ জন হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদানের পর প্রধান আলোচক পীরে কামেল হযরতুল আল্লাম নসিহত পেশ করে গভীর রজনীতে মুসলিম উম্মার জন্য আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031