মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

মাসুদ চৌধুরী সাঈদ : মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২ ঘটিকায় মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তন এ সংবাদ সম্মেলন হয়। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সমন্বয়কদের একাংশ। মানিকগঞ্জ জেলার নতুন কমিটির প্রতিবাদে কেন্দ্রীয় সমন্বয়কদের হস্তক্ষেপ কামনা করে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। এর মধ্যে এই কমিটি স্থগিত না করা হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ এবং থানা ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন তারা। লিখিত বক্তব্যে এসব তথ্য নিশ্চিত করেন নতুন কমিটির যুগ্ম সদস্য সচিব আশরাফুল ইসলাম রাজু। সংবাদ সম্মেলনে সমন্বয়করা বলেন, নতুন কমিটিতে যাদের রাখা হয়েছে তাদের বেশির ভাগই মূলধারার আন্দোলন সংগ্রামে ছিল না। তাদের মূল্যায়ন করা হয়েছে আর ত্যাগীদের অবমূল্যায়ন করা হয়েছে। এই পকেট কমিটি আমরা মানি না। তারা আরো বলেন, টাকা বিনিময়ে এ কমিটি করা হয়েছে। এর জন্য ছাত্রলীগের সাথে আঁতাত করে তারা কমিটিতে ভাইটাল স্থান পেয়েছে। এ কারণে বাদ পড়েছে ত্যাগীরা। আন্দোলন সংগ্রামে যারা গায়ের তাজা রক্ত ঝরিয়েছেন, তাদেরকে বাদ দিয়ে কমিটিতে আমরা থাকতে চাই না। এসময় কেন্দ্রীয় সমন্বয়ক রুদ্র, জেলা কমিটির আহবায়ক ওমর ফারুক ও সদস্য সচিব নাহিদ মনিরকে মানিকগঞ্জে অবাঞ্চিত ঘোষণা করেন। নতুন কমিটির যুগ্ম সদস্য সচিব নাসিম খান, সংগঠক কাওছার আহমেদ, সদস্য শাকিল হোসেন, কায়সার আহমেদ, রনি আহমেদ, আকরাম হোসেন উপস্থিত ছিলেন। সমন্বয়কদের এ দাবিতে প্রায় ২৫০ জন পদত্যাগ করতে একাত্মতা জানিয়েছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031