আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

 আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩টায় আলমডাঙ্গা সরকারি কলেজ হলরুমে বর্ণাঢ্য আয়োজনে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ত্ব করেন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জামশেদুল হক মুনি সার্বিক তত্ত্বাবধানে ও সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের উপাধ্যক্ষ শামীম রেজা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ ডঃ মোঃ মফিজুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “লেখাপড়ার পাশাপাশি মেধা ও মননশীলতা বিকাশে কো-কারিকুলামের গুরুত্ব অপরিসীম।তাই বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রতি বছর বিদ্যালয়টি এ ধরনের আয়োজন করে আসছে বলে ধন্যবাদ জ্ঞাপন করেন”।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানা ওসি অপারেশন আজগর আলী, স্টান্ডার্ড ব্যাংক আলমডাঙ্গা শাখার ব্যবস্থাপক মোঃ আনোয়ার হোসেন,আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক শেখ শফিউজ্জামান শফি, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, নাসির উদ্দিন এটম, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, মুদি ও মনোহারি সমিতির সভাপতি মোঃআলাউদ্দিন , কলেজিয়েট স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ডাঃ শাফায়েতুল ইসলাম হিরো, সাবেক মৎস কর্মকতা খঃ শহিদুর রহমান, আলমডাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, আফিয়া নূর ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক নূর মোহাম্মদ টিপু, আলমডাঙ্গা বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ আমিরুল ইসলাম লিটন, কলেজপাড়া কল্যাণ কমিটির আব্দুর রশিদ মন্জু, বিদ্যালয় শিক্ষক আশরাফুল ইসলাম আশা, মোঃগোলাম কিবরিয়াসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।
অনুষ্ঠানটি সহ-সঞ্চালনাক ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাফর জুয়েল।
অধ্যক্ষ জামশেদুল হক মুনি বলেন,দীর্ঘ ৩৪ বছরের পথচলায় যতটুকু সফলতা, এর অংশীদার অভিভাবক ও শিক্ষার্থী বন্ধুরা আর ব্যর্থতা ও ভুলের দায় আমার।আবেগ জড়ানো কন্ঠে আরো বলেন, একদিন আমি থাকবো না কিন্তু এই বিদ্যালয়টি টিকিয়ে রাখার দায়িত্ব আপনাদের।সময় উপস্থিত সকলেরই চোখ ছলছল হয়ে ওঠে।
উপস্থিত অতিথিবৃন্দকে সম্মাননা পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি হয় ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031