মানিকগঞ্জে ড্রেজার পাইপ ভাংচুর, ভেকু ড্রাইভার আটক

মাসুদ চৌধুরী সাঈদ : মানিকগঞ্জে ঘিওর উপজেলার বানিয়াজুরী-বাঠ‌ইমুড়ী বেড়িবাঁধে তাড়াইল এলাকায় ড্রেজারের পাইপ ভাঙচুর ও ভেকুচালক আটক করেছে ভ্রাম্যমান আদালত। মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের জমি থেকে ২৯ জানুয়ারি বুধবার বিকেলে
(বানিয়াজুরী তাড়াইল রামদিয়া নালী বাঠইমুড়ী) বেড়িবাঁধ এলাকায় অবৈধ ড্রেজার মেশিনের পাইপ ভাঙচুর ও ভেকু চালককে আটকের বিষয়ে এতথ্য নিশ্চিত করেন ঘিওর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুরজাহান আক্তার সাথী। সরেজমিনে গণমাধ্যম কর্মীদের বলেন, দীর্ঘদিন যাবৎ একটি অসাধু বালু-মাটি ব্যবসায়ী চক্রটি মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন ও ভেকু দিয়ে বালু-মাটি কেটে বিক্রি করছে। এই অভিযানে প্রায় ১ হাজার মিটার পাইপ ধ্বংস ও বেড়িবাঁধে নতুন লেক তৈরি অবস্থায় ভেকু ড্রাইভারকে আটক করা হয়। এ এলাকার জনসাধারণ অবহিত করা হয়েছে। যেনো এ মাটি ব্যবসায়ীরা মাটি কাটলেই আমাদের খবর দেয়। খবর পাওয়া মাত্রই আমরা ব্যবস্থা নেবো। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
মানিকগঞ্জ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান বলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জমি ও বেড়িবাঁধ রক্ষার্থে মাটিকাটা বন্ধসহ দুর্বৃত্তদের বিরুদ্ধে দেশের চলমান আইনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন,সরকারি বিধি মোতাবেক নদী ও খাল খনন প্রথা অনুযায়ী মানিকগঞ্জ জেলা আধুনিক জেলা হিসেবে গড়তে নতুন ধারায় উন্নয়নের লক্ষ্যে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031