ফরিদপুরের নকুলহাটি তে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন।

মোঃ ইলিয়াছ খান  ; ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন আহতদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ১৮ই জানুয়ারি সন্ধ্যায় উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি বাজারে এই সংঘর্ষের কি ঘটেছে। স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির মাতুব্বরের সঙ্গে যুবদল নেতা হাসান আশরাফের দীর্ঘদিন বিরোধ চলছিল। শুক্রবার রাতে স্থানীয় নকুলহাটি বাজার থেকে নাসিরের সমর্থক রাজুকে মারধর করেন হাসান আশরাফের সমর্থকরা। এই ঘটনা যে রে শনিবার সন্ধ্যায় নকলহাটি বাজারে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে আখের আলী, মুজিবের সরদার, জাহাঙ্গীর আলমগীর সহ রহমানকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপি নেতা নাসির মাতুব্বর বলেন, কোন কারণ ছাড়াই শুক্রবার রাতে আমার সমার্থক রাজুকে মারধর করে হাসান আশরাফের লোকজন। এ নিয়ে আজকেই দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। যুবদল নেতা হাসান বলেন আমি মারামারি সময় ছিলাম না। আমি বিএনপি নেত্রী শামা ওবায়েদ আপার সাথে ছিলাম। তবে আমার লোকজনের সাথে মারামারি হয়েছে বলে আমি শুনেছি। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান বলেন সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এখন এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করতেছি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031