উলিপুরে সড়ক দুর্ঘটনায় কিশোরী নিহত

কুড়িগ্রামের উলিপুর ধামশ্রেনী ইউনিয়ন এ-র উলিপুর টু রানীগঞ্জ রোডস্থ শুড়ীরডারা ব্রীজ মোড়ে অটোরিকশার ধাক্কায় ৮ বছর বয়সী এক কিশোরী নিহত হয়েছে। এ-ই হৃদয় বিদারক ঘটনা ১৭ জানুয়ারি ২০২৫ ইং তারিখ শুক্রবার আনুমানিক বিকাল ৪ টার দিকে সংঘটিত হয়ে। উপস্থিত প্রত্যক্ষদর্শীরা বলেন নিহত কিশোরী শুড়ীরডারা এলাকার এজাবুলের মেয়ে। সে বাবার সাথে বিস্কুট কেনার জন্য শুড়ীরডারা ব্রীজ মোড়ে আসে। এ সময় রানীগঞ্জ থেকে উলিপুরমুখী একটি অটোরিকশা অতিরিক্ত গতিতে আসতে থাকে এবং মোড়ে এসে কন্ট্রোল হারিয়ে কিশোরীর গায়ের উপর উল্টে পরে। ঘটনাস্থলে কিশোরী মারা যায়।
উত্তেজিত এলাকাবাসী অটো রিক্সাটিকে আটকে দেয় কিন্তু অটো চালক পালিয়ে যান । দুর্ঘটনার খবর পেয়ে উলিপুর থানা পুলিশ প্রশাসন ঘটনা স্থলে তাৎক্ষণিক উপস্থিত হন। এদিকে আদরের শিশু সন্তান হারিয়ে পরিবারে নেমে আসে শোকের ছায়া। এ-সব অনিয়ন্ত্রিত যানবাহন অটো, নসিমন, করিমন, ট্রাক্টর যাদের কোন রুট পারমিট ড্রাইভিং লাইসেন্স নেই তাদেরকে আইনের আওতায় নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031