চাঁদাবাজ-দখলবাজমুক্ত বাংলাদেশ চায় : চুয়াডাঙ্গায় আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান

চুয়াডাঙ্গা শহরের টাউন মাঠে শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তরুণ-যুবসমাজ একটি চাঁদাবাজমুক্ত, দখলবাজমুক্ত ও পেশিশক্তিমুক্ত দেশ চায়। তিনি বলেন, “আমরা সাম্যের বাংলাদেশ চাই। এই প্রজন্ম বুকের রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে। প্রয়োজনে আমরাও রক্ত দিয়ে এই স্বাধীনতা রক্ষা করব, ইনশাআল্লাহ।”

সম্মেলনে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, “গত সাড়ে ১৫ বছরে আওয়ামী লীগ ও তার দোসররা ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই অর্থ দেশের সম্পদ। এসব টাকা খুঁজে বের করে দেশে ফেরত আনতে হবে এবং দোষীদের বিচারের মুখোমুখি করতে হবে।”

ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমরা কোনো কালো টাকা ও পেশিশক্তির কাছে মাথানত করব না। আগামী নির্বাচন হতে হবে স্বচ্ছ ও নিরপেক্ষ। যারা কালো টাকা দিয়ে ভোটের মাঠে আসবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।” তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক করে ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান।

চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন, যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল, ঝিনাইদহ জেলা আমির আলী আজম, কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক আবুল হাশেম, মেহেরপুর জেলা আমির তাজউদ্দীন খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম অর্ক,চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল হক মালিক প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান। বক্তারা বৈষম্যহীন, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031