আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আদিবাসী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ।

ঢাকায় নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ সম্বলিত গ্রাফিতি বাতিলের প্রতিবাদ কর্মসূচীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া জেলা শাখার উদ্যোগে সাতমাথায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল ৩.৩০ ঘটিকায় শহরের সাতমাথা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশে মিলিত হয়।

সংগঠনের সভাপতি সুজন কুমার রাজভর এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাগর কুমার সিং এর সঞ্চলনায় সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি সন্তোষ সিং বাবু, সহ সভাপতি যুগেশ সিং, সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র কর্ণিদাস, কোষাধক্ষ্য সন্তোষ সিং, বাসদ জেলা শাখার আহ্বায়ক এ্যাড. সাইফুল ইসলাম পল্টু, বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিসদ নন্দীগ্রাম উপজেলা সভাপতি গৌতম মাহাতো, শেরপুর উপজেলা আহ্বায়ক স্বপন সিং, সদস্য সচিব হিরালাল সিং

সংহতি বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী ফোরাম বগুড়া জেলা সভাপতি বাবুদেব রায় বাগর্দী, সাধারণ সম্পাদক রিদয় রায় বাগর্দী, আদিবাসী ইউনিয়ন সভাপতি শ্রীকান্ত মাহাতো। আরো বক্তব্য রাখেন আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া জেলা শাখার সহ সভাপতি উত্তম কুমার সিং,তথ্য ও প্রচার সম্পাদক সোহাগ সিং, শেরপুর উপজেলা আহ্বায়ক উত্তম কুমার প্রমুখ সমাবেশে বক্তারা বলেন, “নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি বাদ দেয়ার প্রতিবাদে এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে যাওয়ার সময় ‘স্টুডেসন্টস ফর সভারেন্টি’ নামের একটি সংগঠন ক্রিকেট স্ট্যাম্প, চাপাতি ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে হামলায় ১৭ জনের বেশি শিক্ষার্থী আহত হন। এর দায় অন্তর্র্বতীকালীন সরকার কোনোভাবেই এড়াতে পারে না।” আরও সমাবেশে বক্তরা দাবি করেন আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন ও পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ সম্বলিত গ্রাফিতি পুনঃস্থাপন করার জোর দাবি জানান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031