আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর স্বাগত র‍্যালি অনুষ্ঠিত

১৭ জানুয়ারি শুক্রবার বেলা ২ ঘটিকার সময় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে বর্তমান সময়ের জনমানুষের সবচেয়ে প্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমান কর্মী সম্মেলন আগমন উপলক্ষে বিকেল সাড়ে তিনটায় স্বাগত র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুলের নেতৃত্বে সেক্রেটারি মামুন রেজার পরিচালনায় র‍্যালিটি মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে হাই রোড চারতলা মোড় হয়ে কাচা বাজার দিয়ে আল তাইয়েবার মোড়ে এসে সমাপ্ত হয়। সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল বলেন আমাদের দেশের জন মানুষের প্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমানের নির্দশনামুলক আলোচনা শোনার জন্য আপনাদের সবাইকে সম্মেলনে যাওয়ার অনুরোধ রইল। গত সোমবার থেকে প্রতিদিন বাদ আছর শোভাযাত্রা শুরু হয়েছিল যা বৃহস্পতিবার নাগাদ শেষ হয়। এই শোভাযাত্রায় সতস্ফূর্তভাবে বিভিন্ন ইউনিয়ন অংশগ্রহণের জন্য উপজেলা আমীর সবাইকে ধন্যবাদের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031