আলমডাঙ্গার কুষ্টিয়া সড়কে দুর্ঘটনায় নিশান (১৮) নামে একজন মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নে
নওদাপাড়া নামক জায়গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিশান (১৮) নামে একজন নিহত হয়েছে। আহত হয়েছে মোটরসাইকেল চালক আশিক (২২) ।  ২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নিশানের বাড়ি  আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে নিজবাড়ি আলমডাঙ্গা উপজেলার  শ্রীরামপুর থেকে মাছ ব্যবসায়ী আশিক ও ম্যানেজার নিশান মোটরসাইকেল যোগে আলমডাঙ্গা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান ভাই ভাই মাছের আড়তে যাচ্ছিলেন। পথিমধ্যে নওদাপাড়া নামক স্থানে স্থানীয় ইঞ্জিন চালিত আলমসাধু পাটকাটি ভর্তি গাড়িকে ওভারটেক করতে গেলে চুয়াডাঙ্গা গামী ট্রাকের সামনে ধাক্কায় তারা দুর্ঘটনায় পড়েন। এতে ঘটনাস্থলে নিশান মারা যায়। গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে রাজশাহী মেডিকল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আলমডাঙ্গা থানার ওসি মো. মাসুদুর রহমান বলেন,দুর্ঘটনার খবর পেয়েছি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031