বেশি দামে সার বিক্রির অভিযোগে চুয়াডাঙ্গায় সার ব্যবসায়ীদের বিরুদ্ধে দুদকের এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত

চুয়াডাঙ্গায় সার ব্যবসায়ীদের বিরুদ্ধে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে। দুদক কমিশন ঢাকার নির্দেশে ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বজলুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার ২ জানুয়ারি সারাদিনব্যাপী চুয়াডাঙ্গায়এ অভিযান পরিচালিত হয়।

দিনব্যাপী চলা এ অভিযানে স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগকে বিভিন্ন অনিয়ম ও সমস্যা সমাধানে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন এবং সারের সংকট তৈরিতে জড়িত সিন্ডিকেটের সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

অভিযানে আরও উপস্থিত ছিলেন দুদকের সহকারী পরিচালক খালিদ মাহমুদ, সরকারি পরিদর্শক কাউসার আহমেদ, এবং কনস্টেবল মোঃ কামরুজ্জামান। এ উদ্যোগের মাধ্যমে সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সচেষ্ট থাকবে বলে জানানো হয়।
এ ধরনের অভিযানে কৃষি খাতের দুর্নীতি রোধে বড় পদক্ষেপ নেওয়া সম্ভব বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031