বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে লটারি পদ্ধতি বাতিলের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

তরিকুল মোল্লা : বাগেরহাটে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাধারন শিক্ষার্থীরা। রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা সরকারি স্কুল গুলোতে লটারির নামে জুয়া বন্ধ করে মেধার মাধ্যমে ভর্তি পদ্ধতি চালুর দাবী জানান। মানববন্ধনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, শেখ আল মামুন, আব্দুল্লাহ আল ফাহিম, মাইনিন ইসলাম, সোহানুর রহমান সাদী, নুসরাত ইসলাম তিশা, তামান্না তাইফা, আবদুল্লাহ মাশরাফি, আল জুবায়ের প্রমুখ। মনববন্ধন শেষে শিক্ষার্থীরা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিলের দাবীতে বিক্ষোভ করেন। শিক্ষার্থীরা বলেন, আমাদের এই দাবি মানা না হলে আমরা এর থেকে বড় কর্মসূচি পালন করবো।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031