জয়পুরহাটের কালাই উপজেলায় আলাদা আলাদা জায়গা থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মোঃ মাফিজুল ইসলাম : জানা গেছে, রোববার (২২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে জেলার কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বলিগ্রাম পশ্চিম পাড়া এলাকার একটি পুকুরের পার থেকে রজব আলী (৬০) ও দুপুরে একই উপজেলার হাতিয়র গ্রাম থেকে মেহেদী হাসান (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত রজ্জব আলী মাত্রাই ইউনিয়নের সিলিমপুর গ্রামের মৃত-জব্বার আলীর ছেলে। তিনি বলিগ্ৰাম গ্রামের জনৈক সাখাওয়াত হোসেন নামের একজন ব্যক্তির পুকুরে পাহারাদার হিসেবে দায়িত্বরত ছিলেন। আর মেহেদী হাসান কালাই উপজেলার হাতিয়র গ্রামের বাসিন্দা খায়রুল ইসলামের ছেলে। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রজ্জব আলী দিনের বেলায় একটি ভ্যানগাড়ি চালাতেন এবং রাতে বলিগ্ৰাম এলাকার একটি পুকুরে পাহারাদারের কাজ করতেন। স্থানীয় লোকজন সকালে কৃষি কাজ করতে বলিগ্ৰাম মাঠে গিয়ে রজ্জব আলীর মরদেহ দেখতে পান। এরপর তারা বিষয়টি কালাই থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। অপরদিকে কালাই উপজেলার হাতিয়র গ্রামে দুপুর ১টার দিকে মেহেদির নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কালাই থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদ হোসেন বলেন, রোববার সকালে ও দুপুরে পৃথক স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। উভয় ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। উভয় ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031