সিলেট সীমান্তে ৪৮ বিজিবি কর্তৃক ১ কোটি ৫০ লক্ষ টাকার বিভিন্ন পণ্য আটক

মো. শাহীন আলম : সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা বাংলাবাজার, সোনালী চেলা, সংগ্রাম, তামাবিল, পান্থুমাই, বিছনাকান্দি এবং কালাইরাগ এলাকায় বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় কমলা, চিনি, সাবান, চকলেট, পোস্ত দানা, গরু, শীতের কম্বল, মদ বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমান রসুন, চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করা হয়। আটককৃত মালামালের সিজার মূল্য-১,৪৯,২৯,১০০.০০ (এক কোটি উনপঞ্চাশ লক্ষ উনত্রিশ হাজার একশত) টাকা। সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি জানান, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই পথে পাচার করা মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাই পণ্য সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031