বাগেরহাটে সদ্য গেজেট হওয়া ইউপি চেয়ারম্যানদের গেজেট বাতিল

তরিকুল মোল্লা প্রতিনিধি ;
বাগেরহাটে সদ্য গেজেট হওয়া ইউপি চেয়ারম্যানদের গেজেট বাতিল করে ৮ই ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাগেরহাট জেলার ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য এ কার্যালয়ের ০৩-১২-২০২৪ তারিখের ৮৮৬ নং স্মারক পত্রে উল্লিখিত সদর উপজেলাধীন গোটাপাড়া, রাখালগাছি, কাড়াপাড়া বেমরতা, বিষ্ণুপুর ও যাত্রাপুর ইউনিয়ন পরিষদ এবং ফকিরহাট উপজেলাধীন বাহিরদিয়া-মানসা ও রামপাল উপজেলাধীন বাইনতলা ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগ সংক্রান্ত আদেশ বাতিল করা হলো।

গত ৩রা ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়ায় ইমাম হাসান, রাখালগাছিতে মনিরুল ফরাজী, কাড়াপাড়ায় জাহাঙ্গীর হোসেন, বেমরতায় কামাল হালদার, বিষ্ণুপুরে আজমল হোসেন ও যাত্রাপুরে শিরিন বকুল এবং ফকিরহাটের বাহিরদিয়া-মানসায় রবীন্দ্রনাথ হালদার ও রামপালের বাইনতলায় মনিরা বেগমকে ইউনিয়ন পরিষদের জনসেবাসহ সাধারণ কার্যক্রম নিশ্চিতকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়।

এই প্রজ্ঞাপন জারি করার প্রেক্ষিতে উল্লিখিত ইউনিয়ন পরিষদ গুলোতে এবং জেলা প্রশাসকের সামনে এই প্রজ্ঞাপন বাতিল চেয়ে বিভিন্ন সংগঠন বিক্ষোভ সমাবেশ করেন। যার পরিপেক্ষিতে জেলা প্রকাশকের কার্যালয় থেকে এই আদেশ বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031