আলমডাঙ্গা উপজেলা জাময়াতের ২০২৪ সেশনের সর্বশেষ রুকন বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার নিয়মিত রুকন বৈঠক ৬ ডিসেম্বর’২৪ শুক্রবার সকাল সাতটার সময় আল আমিন সোসাইটি মাদরাসায় উপজেলা আমীর মোঃ শফিউল আলম বকুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা সহকারি সেক্রেটারি এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। উক্ত বৈঠকে প্রধান অতিথি রুকনদের ব্যক্তিগত রিপোর্ট পর্যালোচনার মাধ্যমে নিজের মান আরো বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এর জন্য নিয়মিত কুরআন, হাদিস ও ইসলামি সাহিত্য অধ্যয়ন করার নির্দেশনা দেন। তিনি আরো বলেন যে পাড়া-মহল্লায় জামায়াতে ইসলামি দাওয়াত এখনও পৌছায়নি সেখানে দাওয়াতি কাজের মাধ্যমে সংগঠন প্রতিষ্ঠার সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে।
রুকন বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী, সেক্রেটারি মুহা. মামুন রেজা, সহকারি সেক্রেটারি বিলাল হোসাইন ও তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রফিকুল ইসলামসহ উপজেলা শাখার সকল রুকনগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031