নওগাঁর মান্দায় সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে মুরগি ও খাবার বিতরণ

উজ্জ্বল কুমার সরকার : নওগাঁর মান্দায় সমতল ভুমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের আর্থ-সামাজিক ও জীবন মানন্নোয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে মুরগি ও মুরগির খাবার বিতরণ করা হয়েছে।উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে আজ বুধবার বেলা ১০টার দিকে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া।এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, ভেটেরিনারী সার্জন ডা. তানভির হাসান, মাঠ সহকারী তৈবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান বলেন, সমতল ভুমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠী ২০০ পরিবারের মাঝে ২০টি করে মুরগি ও ৯ কেজি করে মুরগির প্যাকেট খাবার বিতরণ করা হয়। এর আগে এসব পরিবারের মুরগির পালনের জন্য একটি করে কুটরি ঘর দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031