জীবননগরে ভৈরব সাহিত্য সংসদের আত্বপ্রকাশ, সভাপতি ডা. ইছাহাক, সম্পাদক খলিল

জীবননগরে ভৈরব সাহিত্য সংসদের আত্বপ্রকাশ ঘটেছে। গতকাল রবিবার সন্ধ্যায় শহরের উপজেলাা রোডের নুর প্লাজায় এক আড়াম্বরপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে এ সাহিত্য-সংস্কৃতি সংগঠনের আত্বপ্রকাশ ঘটে। ডা. ইছাহক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি জীবননগর প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক মুন্সী মাহবুবুর রহমান বাবু সদ্যপ্রসূত এ সংগঠনের নেতৃত্বের নাম ঘোষনা করেন। ভৈরবের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে সভাপতি পদে বিশিষ্ট কলামিস্ট ডা. ইছাহক আলী ও সেক্রেটারি পদে কবি খলিলুর রহমানকে নির্বাচিত করা হয়। অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রমিত বাংলা পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ রুহুল আমীন মল্লিক ও বিশিষ্ট শিক্ষাবিদ মোমিন উদ্দীন উপস্থিত ছিলেন।

কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি হিসাবে কবি নাট্যকার আজিজ হোসেন, অধ্যক্ষ রাজিয়া আক্তার রেখা ও সাংবাদিক মাজেদুর রহমান লিটন, সহকারী সেক্রেটারি পদে কবি শেখ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে সাংবাদিক আজিজুর রহমান, কোষাধ্যক্ষ পদে কবি হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক পদে কবি নাহিদ হাসান, প্রকাশনা সম্পাদক পদে উপনাসিক জাহাঙ্গীর আলম বিশ^াস, সাংস্কৃতিক সম্পাদক পদে চিত্রশিল্পী মনিউর রানা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে লেকক ডা. ইব্রাহিম খলিল, প্রচার সম্পাদক পদে কবি শ্রী শংকর প্রামাণিক, গবেষনা সম্পাদক পদে ব্যাংকার লেখক আবুল বাশার, শিক্ষা সম্পাদক পদে শিক্ষাবিদ রাবেয়া খাতুন, নারী সম্পাদক পদে চিত্রশিল্পী নাজমিন নাহার রিম, শিশু কল্যাণ সম্পাাদক কবি আরিফুল ইসলাম সবুজ কার্যকরী সদস্য পদে কবি সামিউল আলম, শিক্ষাবিদ আব্দুল মোতালেব, শিক্ষাবিদ আবু বকর, লেখক কাজী তরিকুল হক জনি, সাংবাদিক মহিবুল হক মুকুল, শিক্ষাবিদ রফিকুল ইসলাম খোকন, কবি তানজিলুর রহমান, কবি হাবিবুর রহমান হাবিল, কবি মুসারুল হক মিল্টন ও কবি সাব্বির হোসেন নির্বাচিত হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031