শাহজাদপুরে নিখোঁজের ১৫ দিন পর রইস উদ্দিনের মৃতদেহ উদ্ধার

মোঃ তারেক রহমান  : সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার নলুয়া বটতলা নিজের দোকান থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হওয়ার ১৫ দিন পর প্রতিবেশি বাড়ির পাশের খাল থেকে রইস উদ্দিনের
লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে খালের ধারের বন কাটতে গিয়ে একই গ্রামের তাহেজ ফকির রইস উদ্দিনের মৃতদেহ দেখে প্রতিবেশীদের খবর দিলে দলে দলে উৎসুক জনতা ভিড় করে। পরে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রইস উদ্দিনের মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। মৃতদেহ পুরোপুরি গলে যাওয়ার কারণে চেনা না গেলেও নিখোঁজ ব্যবসায়ী রইচ উদ্দিনের একটি হাতের আঙ্গুল ৬টি হওয়ার ফলে লাশটি তারই বলে দাবি করছে পরিবার।

নিখোজ রইচ উদ্দিনের পরিবারের লোকজন সাংবাদিকদের জানান, মুদি ব্যবসায়ী রইচ উদ্দিন গত ৩ নভেম্বার রাতে নিজের দোকান থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হন। অনেক খোঁজাখুজির পরও না পাওয়ায় ৮ নভেম্বর শাহজাদপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়। এরপর সোমবার বিকেলে বন কাটতে গিয়ে রইচ উদ্দিনের গলিত মৃতদেহ পাওয়া যায়। নিখোজ রইচ উদ্দিনকে হত্যা করে খালের ধারে ফেলে রাখা হয়েছে বলেও দাবি পরিবারের।

ঘটনাস্থলে থাকা শাহজাদপুর থানার ওসি মো. আছলাম আলী জানান, বাড়ির পুকুরের ধার থেকে বন কাটতে গিয়ে একজন গলিত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। পুরোপুরি পঁচে গলে যাওয়ার ফলে চেনার উপায় নেই। তবে নিখোঁজ রইচ উদ্দিনের পরিবারের লোকজন মৃতদেহের হাতের ৬ আঙ্গুল দেখে দাবি করছেন এটাই রইচ উদ্দিনের মৃতদেহ। ডিএনএ টেস্ট করে মৃতদেহের আসল পরিচয় নিশ্চিৎ করা হবে বলেও জানান ওসি।

এদিকে শাহজাদপুর পৌর সদরের নলুয়া বটতলা গ্রামের শফিকুল ইসলামের বাড়ির পাশের খালে গলিত মৃতদেহ দেখ হাজার হাজার উৎসুক জনতা ভিড় করেছে। বিষয়টি এলাকায় ব্যপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031