আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ইউনিয়নের ফরিদপুর গ্রামের দুয়ারপাড়ায় ১নং ওয়ার্ডের উদ্যোগে জামায়াতের সাধারণ সভা

আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ইউনিয়নের ফরিদপুর গ্রামের দুয়ারপাড়ায় ১নং ওয়ার্ডের উদ্যোগে জামায়াতের সাধারণ সভা অনুষ্ঠিত। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার বলেন জামায়াতের কর্মীদের এদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কাজে অগ্রণীও ভূমিকা পালন করতে হবে। সকলকে একতাবদ্ধ হয়ে ইনসাফপূর্ণ সমাজ গড়ার জন্য কাজ করতে হবে। তিনি আরো বলেন জামায়াতে ইসলামীর কর্মীরা নিজেদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করে। সমাজের সকল পর্যায়ে সঠিক নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে যোগ্য হিসেবে তৈরী করে। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা প্রচার বিভাগ ও বেলগাছী ইউনিয়ন সভাপতি আমান উদ্দিন বলেন কর্মীদের মান উন্নয়ন করা হলো তাদের মৌলিক কাজ। এছাড়াও শাখার কাজের অগ্রগতি বৃদ্ধির জন্য কিছু কর্মনীতি গ্রহণ করেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬ টার সময় আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ইউনিয়নের ফরিদপুর গ্রামের ১নং ওয়ার্ড দুয়ারপাড়ায় জামায়াতের উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বেলগাছী ইউনিয়ন শাখার অর্থ সম্পাদক আব্দুল জব্বারের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারী মাওলানা শওকত আলী, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, ৪নং ওয়ার্ড ডামোশ গ্রামের সভাপতি মানোয়ার হোসাইন, বেলগাছি ইউনিয়নের শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি আশরাফুল আলম ও অফিস সম্পাদক ওমর ফারুক জনি। বক্তব্যের শেষে ফরিদপুরের ১নং ওয়ার্ডের শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি হিসেবে মোঃ ইমাদুল হককের নাম ঘোষাণা করা হয়, মোঃ রফিক আহমেদকে সেক্রেটারী ও মোঃ ছানোয়ার হোসেনকে অর্থ সম্পাদক করে একটি ইউনিট গঠন করা হয় ।
এছাড়াও ২ নং ওয়ার্ডের সেক্রেটারী রুহুল আমীনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031