আলমডাঙ্গায় জামায়ত ইসলামীর মাসিক সাংগঠনিক আলোচনা সভা।

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর মাসিক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। (১৩ নভেম্বর) বুধবার বিকাল ৩ ঘটিকার সময় নিজস্ব কার্যালয় মাসিক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা জামায়েত ইসলামীর আমির দারুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আগামী দিনে এই সমাজের নেতৃত্ব কারা দেবে তার ভবিষ্যৎ পরিকল্পনা আমাদেরকে করতে হবে।ব্যক্তিগত টার্গেট ভিত্তিক দাওয়াতী যোগাযোগ করার মাধ্যমে আমাদেরকে রুকন ও কর্মী বৃদ্ধি করতে হবে। তিনি আরো বলেন প্রশিক্ষণমূলক প্রোগ্রাম বৃদ্ধি করার মাধ্যমে আমরা যে ট্রেড ভিত্তিক কাজ করি তা সঠিকভাবে প্রচার করতে হবে।

মাসিক সাংগঠনিক বৈঠকে উপজেলা সেক্রেটারি মামুন রেজার পরিচালনায় আরোও উপস্থিত ছিলেন সহকারি সেক্রেটারি শফিউল আলম বকুল, অফিস সেক্রেটারি রফিকুল ইসলাম, প্রশিক্ষণ সেক্রেটারি বিলাল হোসাইন, অর্থ বিভাগের সেক্রেটারি মোঃ তরিকুল ইসলামসহ ইউনিয়ন আমির, সেক্রেটারি ও বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলগন উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031