হ্নীলা আনোয়ার প্রজেক্ট এলাকা হতে  ইয়াবাসহ  অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, রোহিঙ্গা আটক।

জামাল উদ্দীন :
কক্সবাজার টেকনাফ  ১২ নভেম্বর ২০২৪ তারিখ রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ হ্নীলা বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১১ হতে আনুমানিক ০১ কিঃ মিঃ উত্তর-পূর্ব দিকে আনোয়ার প্রজেক্ট নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে হ্নীলা বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল বর্ণিত এলাকায় গমন করতঃ কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক ২১১০ ঘটিকায় পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল তিনজন ব্যক্তিকে একটি কাঠের নৌকা যোগে সীমান্তের শূণ্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আনোয়ার প্রজেক্ট বরাবর নাফ নদীর তীরে কেওড়া বাগানের দিকে আসতে দেখে। উক্ত ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই উক্ত চোরাকারবারীদের মধ্যে নৌকায় থাকা ০২ জন নাফ নদীতে ঝাপ দিয়ে সাঁতরিয়ে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায় এবং অপর ০১জন চোরাকারবারীকে টহলদল নৌকাসহ আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে টহলদল নৌকাটি তল্লাশী করে ধৃত চোরাকারবারীর নিকট হতে ০১টি ওয়ান শুটার গান (এলজি), ০১ রাউন্ড গুলি এবং নৌকার পাটাতনে রক্ষিত দুইটি প্লাস্টিকের ব্যাগের ভিতর হতে ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও অবৈধভাবে মাদকদ্রব্য বহনের দায়ে কাঠের নৌকাটিও আটক করা হয়। পরবর্তীতে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী লেদা এফডিএমএন ক্যাম্পে অবস্থান করে দীর্ঘদিন যাবত মায়ানমার হতে ইয়াবা ট্যাবলেট বাংলাদেশে পাচারের সাথে জড়িত। এছাড়া সে এফডিএমএন ক্যাম্পে আবুল কালাম ডাকাত দলের একজন স্বক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন ধরনের অনৈতিক কাজের সাথে জড়িত বলে স্বীকার করে। আটককৃত আসামীর নাম ও ঠিকানা নিম্নরুপঃ (১) মোঃ নুর রশিদ (২৫), পিতা-মৃত সলিমুল্লাহ, ২৬ নম্বর লেদা এফডিএমএন ক্যাম্প, ব্লক-এ/১৩, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজার। উল্লেখ্য, আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, অস্ত্র, গোলাবারুদ ও নৌকাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031